ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বরিশালে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 11:36 AM

বরিশালে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল

বরিশালে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে বরিশালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের আমতলাস্থ লায়লা কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে বরিশাল অঞ্চলের ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৪০০ অতিথি অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. পলাশ আক্তার, সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ; কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম (সাউথ উইং) মো. জিয়াউর রহমান; বীর সিমেন্টের এজিএম (ওয়েস্ট জোন) মো. আশিক আহমেদ; বসুন্ধরা সিমেন্টের ডেপুটি ম্যানেজার (বরিশাল ডিভিশন) মো. হাফিজুল ইসলামসহ বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তারা।এ ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মুহসিন উদ্দিন।

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।পরে মাহে রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status