ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গান চুরির অভিযোগে থানায় হিরো আলম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 10:51 AM

গান চুরির অভিযোগে থানায় হিরো আলম

গান চুরির অভিযোগে থানায় হিরো আলম

সাংবাদিক তারেক আজিজ নিশক এর গান চুরির অভিযোগে এস আই সুমিত আহম্মেদ এর বরাদ দিয়ে কলাবাগান থানায় বিকাল ৫টায় আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে ডাকা হয়েছে। কলকাতা থেকে থানায় হাজির হবেন বলে নিশ্চিত করেছেন এস আই সুমিত আহম্মেদ। যাহার জিডি নং – ২৮৪।

এস আই সুমিত আহম্মেদ জানান, ‘গত ৬ এপ্রিল আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাংবাদিক তারেক আজিজ নিশক এর গান চুরির অভিযোগ করলে তাকে ফোন করা হয়। সত্যকারের পুলিশ কিনা এই এস আই সাথে দূব্যবহার করতে দেখা যায় তাকে! পরবর্তীতে ফোনে জানানো হয় তিনি কলকাতায় অবস্থান করছেন। এরপর একাধিকবার কল করলে থানায় বাধ্যতামূলক থাকতে বলা হয়েছে। নতুবা তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আইসিটি অ্যাক্টের মামলা হয়ে যাবে।’

এদিকে কলকাতায় রানু মন্ডল ও ভুবন বাদ্যকারের গান নিয়ে নতুন করে তৈরী হয়েছে জটিলতা। গানের সুরকার ও মিউজিক পরিচালক ভাইরাল আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম নতুন অভিযোগ এনেছেন। হতেও পারে তার বিরুদ্ধে আবার নতুন মামলা।

পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন ভাইরাল হিরো আলম।তিনি এখন সিনেমারও নায়ক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।সিনেমা, মিউজিক ভিডিও, রাজনীতি কিংবা দৈনন্দিন জীবনের নানা ঘটনা; কোথায় নেই হিরো আলম। থাকেন নিয়মিতই আলোচনা ও বিতর্কে। এর আগেও হিরো আলমের বিরুদ্ধে বরংবার নারী কেলেংকারী, নারী নির্যাতন ও বউ পিটানোর বিতর্ক উঠলেও এবার উঠেছে প্রতারণার।

অভিযোগ নিয়ে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, ‘সাংবাদিক নিশক নামে একজন গত ৬ এপ্রিল, বুধবার দুপুর ১২টা নাগাত ঘটনার প্রমাণের কাগজাদি নিয়ে হিরো আলম নামক একজনের বিরুদ্ধে অভিযোগ করলে। থানায় তা সাধারণ ডায়েরি করা হয়।’

হিরো আলমের বিরুদ্ধে অভিযোগকারী তারেক আজিজ নিশক জানান, জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ০৭ জুলাই মাসের ২০২১ সালে কোপা- আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে “বন্ধন টিভি”র জন্য “ব্রাজিল বনাম আর্জেন্টিনা” মেসিকে নিয়ে “উই লাভ মেসি” শিরোনামে একটি গান তৈরী করি এবং গানটি “বন্ধন টিভি”র ইউটিউব চ্যানেলে আপলোড করি। পরবর্তিতে বিবাদী মোঃ আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। পিতা : মৃত আহম্মেদ আলী, মাতা : মনোয়ারা, সাং এরুলিয়া পল্লীবাড়া, থানা : বগুড়া সদর, জেলা : বগুড়া। বর্তমান ঠিকানা : ৪র্থ তলা (ডান সাইট) রোড নং – ০২, বাসা নং – ১৭, মহানগর প্রজেক্ট, হাতিরঝিল, ঢাকা। গানটি অনুমতি ব্যতিত “হিরো আলম অফিসিয়াল” এবং “হিরো আলম” নামক ইউটিউব চ্যানেলে আপলোড করেন। পরবর্তিতে তাকে নিষেধ করলে অন্যায় ভাবে আমার চ্যানেলে উল্টো স্ট্রাইক দেয় এবং ফোনে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আমার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন। উল্লেখ্য যে, উক্ত গানটি গাওয়ানোর জন্য গানটির গীতিকার ও সুরকার “আকাশ নিবির” এর মাধ্যমে বিবাদীকে নগদ অর্থ পরিশোধ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status