|
টয়া-শাওন দম্পতির একদিন টগি ফান ওয়ার্ল্ডে!
নতুন সময় প্রতিবেদক
|
![]() টয়া-শাওন দম্পতির একদিন টগি ফান ওয়ার্ল্ডে! এ দম্পতি তাদের নিজেদের অভিব্যাক্তি শেয়ার করতে গিয়ে বলেন, ' মনেই হচ্ছেনা আমরা আসলেই বাংলাদেশে আছি! এর আগে দেশের বাইরে অনেক ভার্চুয়াল থিম পার্ক এ গিয়েছি। কিন্তু নিজের দেশেই এত বিশাল আয়োজন জানাই ছিলনা। এখন আমরা গর্ব করে বলতে পারি আমাদের দেশেই আছে দক্ষিন এশিয়ার সবচাইতে বড় ভার্চুয়াল থিম পার্ক। পাশাপাশি সায়েদ জামান শাওন আরো বলেন, এত এত রাইড, কোনটা ছেড়ে কোনটা খেলবো ভাবতেই সময় ফুরিয়ে যাচ্ছে। থিম পার্ক এ ঘুরার পাশাপাশি এ নিয়ে একটি ব্লগ ও তৈরি করলেন বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভার্চুয়াল থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে। টগি ফান ওয়ার্ল্ডে বাস্তব খেলাধুলা ও ভার্চুয়াল রিয়ালিটির মিশ্রণে অসাধারণ সব আয়োজন রয়েছে। টয়া বলেন, ‘ এখানে এসে আমি আর আমি নেই, আমি একদম বাচ্চা হয়ে গিয়েছি। নিজেকে সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছি। আমরা দুজনেই সব ভুলে কেবল এই টগি ফান ওয়ার্ল্ডে মজে আছি। প্রচুর মজা করেছি, জাইরো ভি আর থেকে শুরু করে , হ্যাডো, হলোগেইট, হর্স রাইড, এয়ার হকি, স্পেস শ্যুটার এবং আরো অনেক ভার্চুয়াল রিয়ালিটি ট্রাই করলাম, স্পেস জোনে গেলাম, আয়নায় হারিয়ে গেলাম। সব মিলিয়ে দারুণ লেগেছে।’ সরেজমিনে গিয়ে দেখা যায়, বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত বিস্তৃত টগি ফান ওয়ার্ল্ডে টয়া-শাওন দম্পতি সহ তাদের আমন্ত্রিত বন্ধুরা সহ খেলছে লেজার ট্যাগ, পেইন্ট বল, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি গেমের মতো রোমাঞ্চকর সব গেম। এক রাইড থেকে অন্য রাইডে ছুটছেন। মাঝে এক ফাকে বিরতি নিয়ে তারা বসুন্ধরা সিটির ফুড হলে গিয়ে দুপুরের খাওয়ার খেলেন এবং খাওয়া শেষে আবার ফিরে এলেন টগি ফান ওয়ার্ল্ডে । সবশেষে এ দম্পতি সবার উদ্দেশ্যে আরো বললেন, এখানে না এলে আপনারা কখনো জানতে ও পারবেন না কি আছে এখানে! কেবল বলে বুঝানো প্রায় অসম্ভব। তাই তার ভক্তদের উদ্দেশ্যে করে বললেন, এখুনিই চলে আসুন আর ফিল করুন থ্রিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
