ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বডি ডাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুতিন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 April, 2022, 3:51 PM

বডি ডাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুতিন!

বডি ডাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুতিন!

এক সময়ে শোনা যেত, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অনেকগুলো বডি ডাবল আছে। তাতে কয়েকটা সাদ্দামকে মারা হলেও দেখা যাবে আসল সাদ্দাম ঠিকই বহাল তবিয়তে রয়ে গেছেন। বাস্তবে অবশ্য তা হয়নি। তবে এখন শোনা যাচ্ছে খুন আতঙ্কে বডি ডাবল নিয়ে ঘুরছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর মেট্রো।

খবরে বলা হয়, ইউক্রেন ইস্যুতে কিছুটা চিন্তিত পুতিন। আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে নিজেদের লোকের হাতেই খুন হতে পারেন তিনি! তাই সর্বক্ষণ নিজের বডি ডাবল নিয়ে ঘুরছেন পুতিন। ক্রেমলিনে এখন তার বদলে জরুরি বৈঠকেও অংশ নিচ্ছেন সেই বডি ডাবল।

সামান্য ইউক্রেনকে যতটা সহজে কবজা করতে পারবেন বলে ভেবেছিলেন পুতিন, সে রকম কিছুই হয়নি। ছয় সপ্তাহে গড়িয়েছে লড়াই। ফলে যুদ্ধে জান-মাল উভয়ের ক্ষতি বাড়ছে। নিহত হয়েছে কয়েক হাজার রুশ সেনা। পুতিন বিষয়টি নিয়ে রাগ ঝাড়েন সামরিক কর্তাদের ওপর। ক্ষুব্ধ হয়ে সম্প্রতি আট জেনারেলকে বহিষ্কারও করেছেন। এছাড়া বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনে অভিযান চালানোর সময় নিহত হয়েছেন।

বিষয়গুলোতে অখুশি রুশ জেনারেলরা। তাই যে কোনো সময়ে পুতিনের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের শঙ্কা রয়েছে। এমনও আশঙ্কা রয়েছে, সেনাসদস্যদের হাতে খুন হতে পারেন তিনি। এসব কারণেই নাকি পুতিন এখন বডি ডাবল নিয়ে দিনাতিপাত করছেন। বডি ডাবলের সেই ব্যক্তিটি থাকছেন প্রেসিডেন্ট কমপ্লেক্সে।

গোয়েন্দা সূত্র একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, পুতিন এখন নিজের নিরাপত্তা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। জানা গেছে, তার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা প্রেসিডেন্টের সব খাবার চেক করে তবেই খেতে দিচ্ছেন। তাদের অনুমতি ছাড়া পুতিনের কাছে এখন কেউ ঘেষতে পারে না।
অবশ্য তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এসব করে খুব একটা লাভ নেই। কারণ বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তারা পুতিনের নিরাপত্তা বিষয়ে প্রায় সব গোপন খবরই জানেন। তাই সামনের কয়েক মাসে যদি হঠাৎ শোনা যায় পুতিন মারা গেছেন, তাহলে সেটা খুব একটা আশ্চর্য হওয়ার মতো কিছু হবে না। তখন হয়তো রুশ সেনাবাহিনী জানাবে, দীর্ঘ অসুস্থতা বা হার্ট অ্যাটাকে মারা গেছেন পুতিন। আসলে হয়তো খুন হয়ে যেতে পারেন রুশ প্রেসিডেন্ট। আর এই ভয়েই এখন চাপে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, দুরারোগ্য রোগে ভুগছেন পুতিন, তার শরীরের সেসব রোগের লক্ষণ ভেসে উঠছে। গোয়েন্দারা বলছেন, সময়মতো এসব বিষয়কেই ব্যবহার করতে পারে কোনো রুশ সেনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status