ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
রোজা অবস্থায় কি টিকা নেয়া যাবে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 April, 2022, 3:42 PM
সর্বশেষ আপডেট: Monday, 4 April, 2022, 3:44 PM

রোজা অবস্থায় কি টিকা নেয়া যাবে?

রোজা অবস্থায় কি টিকা নেয়া যাবে?

প্রশ্ন : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এখনো আমাদের দেশের কেউ কেউ টিকা নিতে পারেননি। তারা জানতে চান রোজা অবস্থায় কি করোনা ভাইরাসসহ যেকোনো রোগের টিকা গ্রহণ করা যাবে?

উত্তর : রোজা রেখে করোনাসহ যেকোনো ধরনের রোগের টিকা নিতে বাধা নেই। বিশ্বের জুমহুর তথা অধিকাংশ আলেম ও ইসলামী স্কলার ‘রোজা অবস্থায় টিকা নিতে সমস্যা নেই’ এই কথার ওপর একমত হয়েছেন। (জামিয়াতুল উলুম আল ইসলামিয়্যাহ আল্লামা মোহাম্মদ ইউসুফ বানুরী টাউন করাচীর ফতোয়া অবলম্বনে, ফতোয়া নং ১৪৪২০৮২০১০১৮)

একইসাথে ইসলামিক ফাউন্ডেশনও এ ব্যাপারে মত দিয়েছে। গত মার্চের মাঝামাঝিতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status