ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ট্রেনের মধ্যে এক তরুণীকে জোর করে চুম্বন, অতঃপর..
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 April, 2022, 12:50 PM

ট্রেনের মধ্যে এক তরুণীকে জোর করে চুম্বন, অতঃপরdiv class=

ট্রেনের মধ্যে এক তরুণীকে জোর করে চুম্বন, অতঃপর

ট্রেনের মধ্যে এক তরুণীকে জোর করে চুম্বনের শাস্তি হিসাবে এক যুবককে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করলো মহারাষ্ট্রের একটি আদালত। দোষী সাব্যস্ত হওয়া ৩৭ বছরের ওই ব্যক্তি গোয়ার বাসিন্দা। জরিমানার টাকার অর্ধেক তরুণীকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনাটি ২০১৫ সালের। আদালত সূত্রের খবরে জানা গেছে, সে বছর ২৮ অগস্ট লোকাল ট্রেনে চেপে গোভান্ডি থেকে সিএসএমটি স্টেশনে যাচ্ছিলেন এক তরুণী। মসজিদ স্টেশন থেকে অভিযুক্ত ব্যক্তি ওঠে ওই কামরায়। তরুণীর মুখোমুখি আসনে বসে সে। তরুণীর অভিযোগ, ওঠার পর থেকে তরুণীর দিকে এক টানা তাকিয়ে ছিল যুবক। অস্বস্তিকর দৃষ্টি প্রথমে এড়িয়ে যান তরুণী। এর পরে গন্তব্য এসে যাওয়ায় তিনি উঠে পড়েন। যুবকও উঠে পড়ে তাঁর পিছনে দাঁড়ায়। অস্বস্তিকর স্পর্শের পাশাপাশি আচমকা তরুণীর ডান গালে চুম্বন করে সে। তরুণী চিৎকার করে প্রতিবাদ করলে ট্রেনের মধ্যেই যাত্রীরা যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তরুণীর অভিযোগ অনুসারে যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

আদালতে অবশ্য যুবকের দাবি ছিল, ভিড়ের ধাক্কায় তরুণীর গায়ে হুমড়ি খেয়ে পড়েছিলেন তিনি। তাতেই তরুণীর গালে তার ঠোঁটের ছোঁয়া লাগে। ভুল বোঝাবুঝিতে তরুণী তার বিরুদ্ধে নালিশ করেছেন

যুবকের দাবি মানেননি বিচারক ভিপি কেদার। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুবককে দোষী সাব্যস্ত করে আদালত জানিয়েছে, এই ধরনের আচরণে মহিলার সম্মানহানি হয়েছে। বিচারক বলেছেন, পুরুষের থেকে মহিলারা অনেক বেশি অনুভূতিপ্রবণ। কোনও পুরুষ তাঁকে কোন চোখে দেখছেন বা স্পর্শ করছেন, সেটা মহিলার সহজাত ভাবে খুব দ্রুত ও সহজে বুঝতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status