ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বয়ফ্রেন্ডকে নিয়ে হাসপাতাল ছাড়লেন অভিনেত্রী মালাইকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 April, 2022, 12:31 PM

বয়ফ্রেন্ডকে নিয়ে হাসপাতাল ছাড়লেন অভিনেত্রী মালাইকা

বয়ফ্রেন্ডকে নিয়ে হাসপাতাল ছাড়লেন অভিনেত্রী মালাইকা

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার (২ এপ্রিল) রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় ঘটনাটি ঘটে। সেখান থেকে তখনই অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর বোঝা যায় তিনি খুব বেশি একটা আহত হননি।

তবে কপালের ক্ষত স্থানে কয়েকটি সেলাই পড়েছে। কিন্তু ভাগ্যক্রোমে মাথায় বড় ধরণের কোনো চোট পাননি তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি। যদি মাথায় আঘাত পেতেন তাহলে বড় ধরণের বিপদ হতে পারত। এমনটা বলেছেন ডাক্তার।

মালাইকার বোন অমৃতা আরোরা এ প্রসঙ্গে বলেন, দিদি এখন ভালো আছেন। একদম স্থিতিশীল। এবার বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে হাসপাতাল থেকে গাড়িতে চেপে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে অর্জুনকে। অনেকেই বলছেন, সে সময় মালাইকাকে নিয়েই ফিরছিলেন তিনি।

প্রসঙ্গত, জানা গেছে, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। এ সময় তার গাড়িটি দুটি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে যায়। অতঃপর তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যেই প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status