|
ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের
নতুন সময় প্রতিবেদক
|
|
ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরা দাবি করেছেন রমজানে ছুটি দিয়ে পরবর্তীতে ক্লাস বাড়িয়ে শিখন ঘাটতি মোকাবিলার। এদিকে সরকারও প্রাথমিকের সঙ্গে মিল রেখে ২২শে এপ্রিল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেয়ার চিন্তা করছে। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। দু’একদিনের মধ্যে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে এই ছুটির বিষয়টি গুরত্বের সঙ্গে আলোচনা হবে। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, রমজানে ক্লাস চালু রাখলে কষ্ট বাড়বে। আবার শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন না করে পরীক্ষার হলে বসানোটাও কষ্টকর। কিন্তু দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবার চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষাও আছে। তবে এই ছুটি কিছুটা এগিয়ে আনার চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ও একমত হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
