ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 8:18 PM

বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী?

বিয়ের পরই কেন গর্ভপাত করাতে বাধ্য হন অর্জুন বিজলানির স্ত্রী?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি। ‘মিলে যব হম তুম’ ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করে আজ তিনি একদিকে যেমন সফল এবং জনপ্রিয় অভিনেতা। তেমনই অন্যদিকে, একাধিক শো সঞ্চালনা করেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গিয়েছে রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে। এই রিয়েলিটি শোয়ে তিনি সস্ত্রীক হাজির। আর সেখানেই কথা বললেন নিজের জীবনের গোপন দিক সম্পর্কে।

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জীবনের নানা দিকের অজানা গল্প সকলের সামনে তুলে ধরছেন অর্জুন বিজলানি। তার মধ্যমেই জানা যায়, বিয়ের পর পরই তার স্ত্রী নেহা স্বামী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং গর্ভপাত করাতে বাধ্য হন। আর জীবনের গোপন দিকগুলোর কথা প্রকাশ্যে এনে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।

অর্জুন বিজলানি বলেন, আমাদের বিয়ে হয়। তারপর এক বছরের মধ্যেই আমরা জানতে পারি যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সেই সময় আমার হাতে কোনো কাজ ছিল না। প্রায় এক থেকে দেড় বছর আমি কোনো কাজ করছিলাম না। স্বাভাবিকভাবেই সন্তান একটা বড় দায়িত্ব। তাই সেই সময় আমরা ওই পরিস্থিতিতে এক বড় ঝুঁকি নিতে চাইনি। ও (নেহা স্বামী) বুঝেছিল, খুব কাঁদছিল। আমারও অদ্ভূত লাগছিল সেই পরিস্থিতি। কারণ, সেই সময় আমার অ্যাকাউন্টে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা মতো পড়ে ছিল। সেই সময় আমি কীইবা করতে পারতাম। আমার নিজের লজ্জা লাগছিল যে আমি সন্তানের দায়িত্ব নিতে পারছি না। আমরা হাসপাতালে যাই। আর গর্ভপাত করাতে বাধ্য হই।

প্রসঙ্গত, জানা যাচ্ছে, ‘স্মার্ট জোড়ি’তে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া জুটি অর্জুন বিজলানি এবং নেহা স্বামী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status