ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিয়ের এক মাসের মাথায় ঝুলছিল যুবকের নিথর দেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 7:31 PM

বিয়ের এক মাসের মাথায় ঝুলছিল যুবকের নিথর দেহ

বিয়ের এক মাসের মাথায় ঝুলছিল যুবকের নিথর দেহ

মানিকগঞ্জের নব্য বিবাহিত এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ঘিওর উপজেলার রাথুরা রাধানগর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাবিবুল ইসলাম শিপন (২৫)। পরিবারের সম্মতিক্রমে গত এক মাস আগে বিয়ে করে সে।

ঘিওর থানার এস আই মোঃ সেলিম হোসেন রকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে শিপনকে তার নিজ বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ সুরতহাল রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

জানাগেছে, পরিবারের সম্মতিক্রমে একমাস আগে সদর উপজেলার তেঘুরী এলাকার ১৮ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেন শিপন। সুন্দর স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার। শনিবার (৫ মার্চ) রাতের খাবার শেষ করে স্বামী-স্ত্রী একই সাথে ঘুমাতে যায়। আনুমানিক রাত বারোটার দিকে তাঁর (শিপন) মুঠোফোনে কল আসলে কথা বলার জন্য রুম থেকে বের হয় সে। ফোনে কথা বলা শেষে স্বামী ঘরে ফিরে আসবে ভেবে ঘুমিয়ে পড়েন স্ত্রী। সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা শিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status