ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
‘হারানোর ভয়ে’ স্ত্রীকে শিকলবন্দি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 10:43 PM

‘হারানোর ভয়ে’ স্ত্রীকে শিকলবন্দি

‘হারানোর ভয়ে’ স্ত্রীকে শিকলবন্দি

নুর ইসলাম (৭০)। ভিক্ষাবৃত্তি তার পেশা। ঘুরে ঘুরে ভিক্ষা করার সময় নিজের স্ত্রীকেও সঙ্গে রাখেন। তবে সঙ্গী যাতে তাকে রেখে না চলে যায়, সেজন্য নিজের সঙ্গে শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন!

নুর ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের ধারাকপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী হাজেরা খাতুন প্রায় ১৫ বছর আগে মারা যান। এরপর নুর ইসলাম বিভিন্ন সময় মানসিক প্রতিবন্ধী বেশ কয়েকজন নারীকে বিয়ে করেন। কিন্তু তারা কেউই তার সঙ্গে সংসার করেনি।

বছরখানেক আগে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারের জান্নাত (৩০) নামের এক ‘পাগলী’র সঙ্গে সংসার শুরু করেন নুর ইসলাম। তবে বর্তমান স্ত্রীকে ‘হারানোর ভয়ে’ তাকে সব সময় নিজের সঙ্গে শিকল ও রশি দিয়ে কোমরে বেঁধে ভিক্ষা করেন তিনি।

নিজের ২ শতাংশ জমির পাশে একটি ছাপড়া ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন নুর ইসলাম। জান্নাত বাড়ির রান্নাসহ স্বামীর সেবাযত্ন করেন।

এ বিষয়ে নুর ইসলাম বলেন, বাঁধন ছেড়ে দিলেই সে হারিয়ে যায়। এজন্য সব সময় স্ত্রীকে নিজের সঙ্গে বেঁধে রাখি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status