ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে করোনা রোগীদের দেহে নতুন অণুজীব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 7:43 PM

বাংলাদেশে করোনা রোগীদের দেহে নতুন অণুজীব

বাংলাদেশে করোনা রোগীদের দেহে নতুন অণুজীব

দেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো কোনো রোগীদের ডায়রিয়াসহ নানা উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গের কারণ এতদিন ছিল অজানা। সম্প্রতি দেশি-বিদেশি গবেষকদের এক গবেষণায় করোনা রোগীদের মুখ ও পাকস্থলীতে ভিন্নধারার অণুজীব পাওয়ার তথ্য মিলেছে।

দেশে করোনা আক্রান্তদের নানা ধরণের শারীরিক উপসর্গের মধ্যে বেশি ছিলো মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া এবং ডায়রিয়াসহ পেটের পীড়া। তবে গবেষণায় দেখা যায়, আক্রান্তদের দেহে ভিন্ন ধরণের কিছু ব্যাকটেরিয়া বা অনুজীব পাওয়া গেছে যা সুস্থ মানুষের দেহ থেকে ভিন্ন।

করোনার জন্য সার্স কভ-২ ভাইরাস সরাসরি দায়ী হলেও অন্য অনেক অপকারি ব্যাকটেরিয়া শরীরে বেড়ে যায়। এর মধ্যে পাকস্থলীতে পাওয়া গেছে সুস্থ মানুষের তুলনায় তিনগুণ বেশি অপকারি ব্যাকটেরিয়া যা ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গের কারণ। আর মুখে স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেক পাওয়া গেছে প্রিভোটেলা নামক ব্যাকটেরিয়ার সংখ্যা যা স্বাদের অনুভুতি নষ্টের কারণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান জানান, করোনা রোগীর শরীরে সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় সেই সঙ্গে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যায়।

২০২০ এবং ২০২১ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৪০ জন করোনা রোগীর লালা, রক্ত ও মল সংগ্রহ করা হয়। পরে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষায় সুস্থ মানুষের থেকে আলাদা এসব ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এ গবেষণায় অংশ নেন। যা প্রকাশিত হয় সুইজারল্যান্ডের "ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন" জার্নালে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status