ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে যুবককে কুপিয়ে খুন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:41 PM

যশোরে যুবককে কুপিয়ে খুন

যশোরে যুবককে কুপিয়ে খুন

যশোর শহরের শংকরপুর এলাকায় ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইয়াসিন একই এলাকার মনিরুজ্জামানের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী ও ইয়াসিনের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যার পর শংকরপুর এলাকার ব্রাদার্স ক্লাবে ছিলেন ইয়াসিন। এসময় সেখানে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইয়াসিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাহউদ্দিন বাবু জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) তাসকিন আলম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে তদন্ত ও অভিযান শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status