ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বিয়ের খবর দিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 1:18 PM

বিয়ের খবর দিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ!

বিয়ের খবর দিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ!

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকে জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি এই জুটি তাদের বিয়ের খবর দিয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে প্রসেনজিৎ নিজেই দিয়েছেন বিয়ের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি একটি ডিজিটাল নিমন্ত্রণপত্র শেয়ার করেছেন।

সেখানে লেখা রয়েছে, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি- প্রসেনজিৎ weds ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চ্যাটার্জি। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটালপত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।- বিনীত, বিনীতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যেকোনো বিষয়ে খোঁজ নিতে লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

প্রসেনজিতের এমন পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকের চোখ ছানাবড়া! হচ্ছেটা কী? প্রশ্ন ঘুরছে সবার মনে। আসল ঘটনা হলো, টলিউডের জনপ্রিয় এই জুটি দীর্ঘদিন পর আবার রূপালী পর্দায় ফিরছেন। সিনেমার নাম- ‘প্রসেজিৎ weds ঋতুপর্ণা’। আর সেই সিনেমার প্রচারেই এমন অভিনব ঘোষণা দিয়েছেন অভিনেতা। ভালোবাসা দিবসে এমন অভিনব সারপ্রাইজ পেয়ে খানিকটা হতচকিত হয়ে গেছেন জুটির ফ্যানরা, তবে সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ যে ইতিমধ্যেই চড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, পল্লবী চ্যাটার্জি সম্পর্কে প্রসেনজিতের বোন। মোহর ও শর্মিষ্ঠা প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ব্যবসায়িক কাজ দেখে থাকেন। সম্রাট শর্মা টলিউডের একজন পরিচালক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status