ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 12:48 PM

নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া

নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ উঠেছে। রেফারিকে লাথি মেরেছেন বলে উল্লেখ করেছেন ম্যাচ কমিশনার। তবে জাতীয় দলের এই মিডফিল্ডার সেসব মিথ্যা বলে দাবি করেছেন। শনিবার ঘটনা ঘটেছে প্রিমিয়ার ফুটবল লিগে। জামাল ভূঁইয়া বলেন, মাঠে রেফারিকে লাথি মারিনি। রেফারি মিথ্যাচার করেছেন। বিপিএলে সাইফ-শেখ রাসেল ম্যাচের একদিন পর গণমাধ্যমকে এমনটাই জানান তিনি।

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার পরই রেফারিকে ঘিরে ধরে সাইফের ফুটবলাররা। মুন্সিগঞ্জে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। বিতর্কিত সেই পেনাল্টি দেওয়ায় রেফারি বিটু বড়ুয়ার সঙ্গে শুরু হয় বাক বিতণ্ডা। ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া নাকি রেফারি বিটু বড়ুয়াকে লাথি মারে। কিন্ত সেই লাথি গিয়ে লাগে সহকারি রেফারি জুনায়েদ ফরিদের গায়ে। গণমাধ্যমে এমন খবরে ফুটবলাঙ্গণ তোলপার।

এমন ঘটনার পরদিনই গণমাধ্যমের মুখোমুখি  বাংলাদেশের অধিনায়ক। তিনি লাথি মারার ঘটনাটি নাকি মিথ্যা। জামাল ভূঁইয়া বলেন, আমি যদি লাথি মেরে থাকি, তবে আমি লাল কার্ড পাবো না। আমি অবশ্যই হলুদ কার্ড পাবো। আমি জানি না কে রিপোর্ট করেছে। তবে এ ঘটনা মোটেও সত্য না। ম্যাচ শেষে নাকি রেফারি জামালকে দুঃখ প্রকাশ করেছেন। তবুও আবার ম্যাচ কমিশনারের কাছে জামালকে নিয়ে অভিযোগ করেছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক বলেন, রেফারি নিজে সরি বলেছেন। সবাই দেখেছেন আমি কিছু করিনি। কিন্তু তারপরও এমন ঘটনায় আমি বিস্মিত হয়েছি।

এদিকে দুই পক্ষের বক্তব্য শুনে রায় জানাবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। অভিযোগ প্রমাণ হলে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়াসহ অর্থদণ্ড হতে পারে জামালের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status