ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এইসএসসি পাসের পরদিনই প্রাণ গেল পূজার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 12:19 PM

এইসএসসি পাসের পরদিনই প্রাণ গেল পূজার

এইসএসসি পাসের পরদিনই প্রাণ গেল পূজার

এইচএসসি পাসের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পূজার। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ভালো ফল করার পর সারাদিন বন্ধু-বান্ধবীদের সঙ্গে হইচই করে রাতে গ্যাসজনিত কারণে সদর হাসপাতালে ভর্তি হন।

সোমবার নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে।

জানা গেছে, পূজা দাস শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি শহরের মুদি ব্যবসায়ী প্রবীর দাসের কন্যা। পূজা এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.৩২ পেয়ে পাস করেন।

শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা পূজার মামাতো বোন ও সমবয়সী পুস্প দাস জানান, পূজা ভালো ফলাফল করায় রোববার আমরা সারাদিন খুব আনন্দ করি। রাত ১০টার দিকে তার গ্যাসজনিত সমস্যা হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status