ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাতিল হওয়া সেই ম্যাচ আবারো খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 11:32 AM

বাতিল হওয়া সেই ম্যাচ আবারো খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

বাতিল হওয়া সেই ম্যাচ আবারো খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

গত বছরের সেপ্টেম্বরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার চার ফুটবলার করোনা ভাইরাসের বিধিনিষেধ না মেনেই এই ম্যাচে অংশ নিয়েছিল (একাদশে ছিলেন তিনজন)। তাই ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠে প্রবেশ করে ম্যাচ থামিয়ে দেয়। এরপর রেফারি ম্যাচ স্থগিত ঘোষণা করেন।

স্থগিত হওয়া সেই ম্যাচ আবারো মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল বিশ্বের সর্ব্বোচ্চ এই সংস্থাটি। তবে কবে, কোথায় এই ম্যাচ আয়োজন করা হবে সেটা এখনো জানায়নি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ম্যাচ আয়োজন করায় আর্থিক জরিমানা গুনতে হচ্ছে উভয় দলকেই।  

এছাড়া আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার চার ফুটবলারকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া চার ফুটবলার হলেন; এস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও এমিলিয়ানো বুয়েন্দিয়া, টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং ভিয়া রিয়ালের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

মূলত ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে ইংল্যান্ড, আফ্রিকা ও ভারত থেকে যাওয়া নাগরিকদের কমপক্ষে ১৪ দিনের কোয়ারাইন্টাইন বাধ্যতামূলক ছিল। কিন্তু আর্জেন্টিনার এই চার ফুটবলার ইংল্যান্ড থেকে গেলেও কোনো কোয়ারাইন্টাইন বিধি মানেনি। ম্যাচ শুরুর আগেই ব্রাজিল স্বাস্থ্য-বিভাগ থেকে বিষয়টি জানানো হলে আর্জেন্টিনা তা মানেনি। যেকারনেই ম্যাচ শুরুর পরেও স্থগিত হয়ে যায়।   

লাতিন আমেরিকা থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়-স্থানে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে আগামী ২৪শে মার্চ ব্রাজিল খেলবে চিলি এবং আর্জেন্টিনা খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status