ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 11:24 AM

বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ?

বুধবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ?

ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে বাজছে যুদ্ধের দামামা। পশ্চিমাদের শঙ্কা, ইউক্রেনে যেকোনো মুহুর্তে হামলা চালাতে পারে রাশিয়া। এর মধ্যে জার্মান সরকারকে নতুন রিপোর্ট দিয়েছেন দেশটির গোয়েন্দারা।  

সোমবার (১৪ ফেব্রুয়ারি) একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

তবে এ নিয়ে সরকারিভাবে জার্মানি কোনো মন্তব্য করেনি। এছাড়া হোয়াইট হাউসও খবরের সত্যতা স্বীকার করেনি।

এদিকে আজ সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, সরকার 'এ বিষয়ে খুব স্পষ্ট যে ইউক্রেনে সম্ভাব্য হামলা আসন্ন'। তিনি ব্রিটিশ নাগরিকদের এখনে ইউক্রেন ত্যাগের আহ্বান জানান।

এছাড়া গত শনিবার ইউক্রেন ইস্যুতে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ঘণ্টাব্যাপী ফোনালাপও ব্যর্থ হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। এ নিয়ে দেশটি তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে।

যুদ্ধের শঙ্কায় এখন পর্যন্ত ১০টির বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status