ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ফের স্কুলে ঢোকার মুখে ছাত্রীদের খুলতে হল হিজাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 7:59 PM
সর্বশেষ আপডেট: Monday, 14 February, 2022, 8:20 PM

ফের স্কুলে ঢোকার মুখে ছাত্রীদের খুলতে হল হিজাব

ফের স্কুলে ঢোকার মুখে ছাত্রীদের খুলতে হল হিজাব

ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্কের মধ্যে এবার মান্ডা জেলার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রীদের স্কুল প্রাঙ্গণে প্রবেশের আগে তাদের হিজাব খুলে ফেলতে হয়েছে। পারসটুডে

এনডিটিভি বলছে সোমবার নতুন করে ওই ঘটনা ঘটে। কিছুদিন বন্ধ থাকার পর সোমবার প্রথম স্কুল খুলে।

গত সপ্তাহে, হাইকোর্ট একটি অন্তর্বর্তী আদেশে বলেছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলতে পারে, তবে ধর্ম সম্পর্কিত পোশাকের অনুমতি দেওয়া হবে না।

এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একজন নারী (সম্ভবত শিক্ষিকা) স্কুলের গেটে হিজাব পরা এক ছাত্রীকে থামিয়ে ওকে সরান, সরান’ বলে নির্দেশ দেন। ভিডিওতে কিছু অভিভাবককে তাদের মেয়েদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ায় তর্ক করতে দেখা যায়। অবশেষে ছাত্রীরা হিজাব খুলে ফেলতে বাধ্য হয় এবং এরপরে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে সমর্থ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status