ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কত ভোট পেলেন পরীমনি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 1:21 PM

কত ভোট পেলেন পরীমনি?

কত ভোট পেলেন পরীমনি?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েও ৭৯ ভোট পেয়েছেন পরীমনি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে  ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে প্রার্থী ছিলেন তিনি। ভোটগ্রহণের দিন মাঠে থাকেননি ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি।

তবে ব্যালট পেপারে নাম থাকায় ভোট পড়েছে তার ঝুলিতে।  

জানা গেছে, ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমনি ২২তম অবস্থানে রয়েছেন। তার সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান।

পরীমনি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭টি ভোট।

হেরে গেলেও কোনো রকম প্রচারণায় অংশ না নিয়েও পরীমনির এতো ভোট পাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে।

উল্লেখ্য, কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে মনোনয়ন জমা দিলেও হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরী।

কারণ হিসেবে জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। নির্বাচনের আগেই ভারতে যেতে চান চিকিৎসার্থে।

কিন্তু না চাইলেও নির্বাচনে প্রার্থী হয়ে থাকতে হয়েছে পরীমনিকে।

কোনো কারণই ধোপে টেকেনি। আলোচিত অভিনেত্রীর নাম ব্যালট পেপারে ঠিকই রয়ে যায়।  

এর কারণ হিসেবে শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনার অভিনেতা পীরজাদা হারুন বলেছিলেন, ১৫ জানুয়ারি বেলা দুইটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেনি পরীমনি। এখন আর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমনি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন তবে ব্যালট ব্যাপারে নাম থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status