ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রার্থী হয়েও যে কারণে ভোট দেননি পরীমণি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 12:41 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 January, 2022, 12:43 PM

প্রার্থী হয়েও যে কারণে ভোট দেননি পরীমণি

প্রার্থী হয়েও যে কারণে ভোট দেননি পরীমণি

শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েও ভোট দেননি, এমনকি ভোটকেন্দ্রেও আসেননি চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

হারুন বলেন, ‘যতদূর জানি, পরীমণি শারীরিকভাবে অসুস্থ। যে কারণে প্রার্থী হয়েও ভোট দিতে আসতে পারেননি।’

বিষয়টির কারণ জানতে চাওয়া হয় পরীমণির কাছে। তিনি জানালেন, এফডিসির স্বাস্থ্য-পরিবেশ দেখে সেখানে যাওয়ার ইচ্ছে হয়নি তার। তার ভাষায়, ‘ছবি বা ভিডিওর সবখানে দেখলাম, কেউ-ই মাস্ক পরেননি। এটা তো অন্তত মেইনটেইন করা উচিত ছিল। আমি একজন সন্তানসম্ভবা হয়ে এতটা অসচেতন হতে পারি না, তাই না?’  

পরীমণি কাঞ্চন-নিপুণ প্যানেলে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের দিনই পরীমণি ঘোষণা দেন যে, তিনি নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু নির্ধারিত সময়ের আগে নির্বাচন কমিশনারকে বিষয়টি না জানানোর কারণে তার প্রার্থিতা বাতিল হয়নি। ব্যালট পেপারে তার নাম-ছবি ঠিকই ছিল।

পরী অবশ্য আগেই জানিয়েছিলেন, ব্যালট পেপারে নাম থাকলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না। এমনকি তিনি যদি জিতেও যান, তবুও এই পদ গ্রহণ করবেন না। এছাড়া সম্প্রতি পরী অসুস্থ হয়ে পড়েন। তার ওপর তিনি এখন অন্তঃসত্ত্বা। তাই এই জনসমাগমে যাননি তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status