ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সারোগেসির মাধ্যমে কীভাবে সন্তান হয়, জানুন বিস্তারিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 12:19 PM

সারোগেসির মাধ্যমে কীভাবে সন্তান হয়, জানুন বিস্তারিত

সারোগেসির মাধ্যমে কীভাবে সন্তান হয়, জানুন বিস্তারিত

বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস সম্প্রতি কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। সারোগেসির মাধ্যমে এ কন্যাসন্তান তাদের কাছে এসেছে। প্রিয়াঙ্কা নিজেই এ বিষয়টি সবাইকে জানিয়েছেন। আর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।



সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হওয়ার ঘটনা বলিউডে কম নয়। এর আগে বলিউড কিং শাহরুখ খান তার সবচেয়ে ছোট ছেলে আবরাম খানের জন্ম দিয়েছেন সারোগেসির মাধ্যমেই। এ ছাড়া বলিউড অভিনেতা তুষার কাপুর, পরিচালক করণ জোহারও সারোগেসির মাধ্যমেই সন্তান লাভ করেছেন।

সারোগেসি কী?

যেসব নারী সন্তান ধারণ করতে পারেন না, তাদের হয়ে অন্য কেউ গর্ভে সন্তান ধারণ করে দিলে তাকে বলা হয় সারোগেসি। কিন্তু বিষয়টি মোটেই সহজ নয়। এতে যেমন রয়েছে চিকিৎসা-সংক্রান্ত জটিলতা, তেমনই রয়েছে নানা আইনি বিষয়ও। একনজরে দেখে নেওয়া যাক এই সারোগেসির বিষয়টি কী।

যে ধরনের সারোগেসি হতে পারে

প্রথাগত সারোগেসি:
এক্ষেত্রে বাবার শুক্রাণু সারোগেট মায়ের শরীরে কৃত্রিম উপায়ে প্রতিস্থাপন করা হয়। সারোগেট মা এখানে সন্তানের বায়োলজিক্যাল। বাবার শুক্রাণু কাজ না করলে অন্য ডোনারের শুক্রাণু দিয়ে কাজ চালানো হয়।

গর্ভকালীন সারোগেসি: এক্ষেত্রে মায়ের ডিম্বাণুকে বাবার শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ করে তা সারোগেট মায়ের জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রে ডিম্বাণু প্রদানকারী মা সন্তানের বায়োলজিক্যাল মা। এটি সবচেয়ে জনপ্রিয় সারোগেসির পদ্ধতি। যুক্তরাষ্ট্রে এ পদ্ধতিটি বেশ জনপ্রিয়। এক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে সন্তানের জিনগত মিল থাকে। সারোগেট মায়ের সঙ্গে থাকে না।

মূলত এই দুটি সারোগেসি প্রধান পদ্ধতি। যদিও এর বাইরেও রয়েছে কয়েকটি অন্য নিয়মও। তার ভিত্তিতে ভাগ করা হয় সারোগেসিকে।

পরোপকারী সারোগেসি: এক্ষেত্রে কোনো যুগল সারোগেট মাকে তাদের সঙ্গে এসে থাকতে বলেন। সারোগেটের খরচ তারাই বহন করেন।

ব্যবসায়িক সারোগেসি: অর্থের বিনিময়ে কাউকে সারোগেসির দায়িত্ব দেওয়া হয়।

সারোগেসির আগে যা মনে রাখতে হবে

যার রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, থাইরয়েডের মাত্রা স্বাভাবিক তাকে সারোগেট করার জন্য বাছাই করা হয়। মানসিক স্বাস্থ্যের বিষয়টিও দেখা হয় সারোগেট নির্বাচনের আগে। এমন সারোগেট মা নির্বাচন করা হয়, এর আগে যিনি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।

সারোগেট মা কারা হতে পারবেন

নিকট আত্মীয়রাই সারোগেট মা হতে পারবেন। অর্থাৎ যার জরায়ুতে সন্তান ধারণ করানো হবে, তাকে হতে হবে বায়োলজিক্যাল মা-বাবার নিকট আত্মীয় এমনটিই বলছেন চিকিৎসকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status