ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি বিজেপি নেতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 5:46 PM

ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি বিজেপি নেতার

ভোট দিলে মদের দাম কমানোর প্রতিশ্রুতি বিজেপি নেতার

সুরাপ্রেমীদের জন্য খুশির খবর দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু। মাত্র ৭০ রুপির বিনিময়ে মদ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন সোমু বীররাজু।

মঙ্গলবার রাজ্যের বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন বিজেপির এই নেতা।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যদি রাজ্যে এক কোটি ভোট পেয়ে জেতে তবেই মিলবে ৭০ রুপির বিনিময়ে মদ।

জনসাধারণের উদ্দেশে বিজেপির এ নেতা বলেন, ‘ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন। আমরা মাত্র ৭০ রুপিতে মদ সরবরাহ করব। আমাদের যদি আরও রাজস্ব অবশিষ্ট থাকে, তা হলে মাত্র ৫০ রুপিতে মদ বিক্রি করা হবে।’

রাজ্যের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ এনে আরও তিনি বলেন, রাজ্য সরকার আমজনতার কাছে উচ্চ মূল্যে নিম্নমানের মদ বিক্রি করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status