ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
শামীম ওসমান আমার বড় ভাই: আইভী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 December, 2021, 8:55 PM

শামীম ওসমান আমার বড় ভাই: আইভী

শামীম ওসমান আমার বড় ভাই: আইভী

আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পাওয়ার পর সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা বরাবরের মতো এবারো জয়যুক্ত হব আশা করছি। সর্বশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করি এবারো জনগণ আমার সঙ্গে থাকবেন।

এ নির্বাচনে শামীম ওসমানের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উনি আমার বড়ভাই, উনি একজন এমপি। এমপি হওয়ার কারণে উনি প্রচারণায় আসতে পারবেন না। যেহেতু উনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী সেহেতু উনি নৌকার বাইরে যাবেন না। উনিও কিন্তু নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করেন। মান-অভিমান, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু সবাইকে আহ্বান জানাব- একসঙ্গে নৌকার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলরদের মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমি আওয়ামী লীগ করি বিধায় আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। দল সব দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে।

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছেন। কিন্তু তিনি যেসব এলাকাতে যাচ্ছেন সব এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি বলব সত্য কথাটা বলুন। কারণ ভোটের পরে আমরা সবাই একসঙ্গেই থাকব।

আইভী আরও বলেন, আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নেইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি এতদিন ঘরেই ছিলাম।

এদিকে মেয়র পদে আরও ৫ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ দলীয় প্রতীক হাতপাখা, খেলাফত মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন দলীয় প্রতীক দেয়ালঘড়ি, খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন বটগাছ, কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস দলীয় প্রতীক হাতঘড়ি বরাদ্দ পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু এ রিপোর্ট লেখা পর্যন্ত  প্রতীক বরাদ্দ নিতে আসেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status