ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সমুদ্র তীরের রেস্টুরেন্টে কাঁকড়া খেয়ে তরুণীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 11:12 AM

সমুদ্র তীরের রেস্টুরেন্টে কাঁকড়া খেয়ে তরুণীর মৃত্যু

সমুদ্র তীরের রেস্টুরেন্টে কাঁকড়া খেয়ে তরুণীর মৃত্যু

সমুদ্রে বেড়াতে গিয়ে সৈকতে গড়ে উঠা রেস্টুরেন্টে সামুদ্রিক মাছ কিংবা কাঁকড়া ভাজা চেখে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। কিন্তু সেই নতুন খাবারের স্বাদ নিতে গিয়ে প্রাণ গেল এক তরুণীর। কাঁকড়া খেয়ে অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার। তারপর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ভারতের দিঘার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের হাটতলায় বাসিন্দা ঋত্বিকা ভগত (১৮) বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন।

সৈকত ঘোরার পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি। শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। কাঁকড়া খেয়ে অ্যালার্জির কারণেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ নভেম্বর দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে সৌম্যদীপ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। ওই যুবকও অ্যালার্জির সমস্যা ভুলে কাঁকড়া খেয়েছিলেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status