ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পর্দানশীল নারী কতোটা পাওয়ারফুল তা দেখবেন, লাইভে এসে সানাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 December, 2021, 9:09 PM

পর্দানশীল নারী কতোটা পাওয়ারফুল তা দেখবেন, লাইভে এসে সানাই

পর্দানশীল নারী কতোটা পাওয়ারফুল তা দেখবেন, লাইভে এসে সানাই

বিনোদন জগত থেকে ছেড়ে ইসলামের পথে আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তার চলাফেরা এবং পোশাকেও এসেছে ব্যাপক পরিবর্তন। তবে তার আগের ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ব্যবহার করছেন। এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তাদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে সানাই মাহবুব বলেছেন, পর্দানশীল নারী কতোটা পাওয়ারফুল তা আপনারা দেখবেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫৪ মিনিটে ফেসবুক লাইভে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন সানাই মাহবুব। তিনি বলেন, ‘অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যাবহার করে, টাকা কামানোর এসব কাজ কীভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।’

সানাই আরও বলেন, ‘শিগগিরই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করব। একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status