ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভালোবাসায় অক্লান্ত এই নারী করেছেন ১১ বিয়ে, চলছে ১২’র প্রস্তুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 December, 2021, 5:44 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 December, 2021, 5:46 PM

ভালোবাসায় অক্লান্ত এই নারী করেছেন ১১ বিয়ে, চলছে ১২’র প্রস্তুতি

ভালোবাসায় অক্লান্ত এই নারী করেছেন ১১ বিয়ে, চলছে ১২’র প্রস্তুতি

জীবনে একাধিক প্রেম করেন অনেকেই। পছন্দের মানুষকে বিয়েও করেন। কেউ আবার একাধিক প্রেমের মতো একাধিক বিয়েও করেন। তা হয়তো দুটি, কিংবা বেশি হলে পাঁচটি। কিন্তু যুক্তরাষ্ট্রের এক নারী ৫২ বছর বয়সে ২৮ জনের সঙ্গে প্রেম করেছেন। বিয়ে করেছেন ১১টি। এবার তার ১২তম বিয়ের প্রক্রিয়া চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর’র প্রতিবেদনে বলা হয়, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে প্রথম প্রেমে পড়েন মার্কিন তরুণী মোনেট্টি ডায়াস। এভাবে অনেকের প্রেমেই পড়েছেন। আবার ৯ জন পুরুষকে বিয়ে করেছেন ১১ বার।

মোনেট্টি ডায়াস একজন ইন্টেরিয়র ডিজাইনার। প্রথম বিয়ে সম্পর্কে তিনি বলেন, স্কুল পাসের পরই ভাইয়ের এক বন্ধুকে বিয়ে করেন। তার সঙ্গে বিচ্ছেদের পর কোনো বিয়েই বেশি দিন টেকেনি।

মোনেট্টি ডায়াসের বর্তমান স্বামীর নাম জন। তার বয়স ৫৭। গত দুই বছর ধরে জনের সঙ্গে প্রেম করছেন তিনি। এর আগে জনকেই দুবার বিয়ে করেন মোনেট্টি। এবার তৃতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে তার কাছে সেরা পঞ্চম স্বামী। ষষ্ঠ স্বামীও খারাপ ছিলেন না। অষ্টম স্বামীর সঙ্গে অনলাইনে তার সাক্ষাৎ হয়। আর দশম স্বামীকে স্কুল থেকেই চিনতেন।

এত বিয়ের ব্যাপারে ওই নারী বলেন, তিনি এমন এক খ্রিস্টান পরিবারে বড় হয়েছেন, যেখানে বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নেওয়া হতো না। তাই এটি পাওয়ার জন্য তিনি একাধিক বিয়ে করেন। মোনেট্টি দাবি করেন, সত্যই তিনি ভালোবাসায় পুরোপুরি বিশ্বাস করেন। তাই সহজে প্রেমে পড়ে যান। এখনও ভালোবাসায় ক্লান্ত হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status