ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
শুভ হত্যার ১১ দিন পার 'ফরেনসিকে' পিস্তল দুই ম্যাগজিন
বিপ্লব বিশ্বাস
প্রকাশ: Sunday, 28 November, 2021, 11:31 AM

শুভ হত্যার ১১ দিন পার 'ফরেনসিকে' পিস্তল দুই ম্যাগজিন

শুভ হত্যার ১১ দিন পার 'ফরেনসিকে' পিস্তল দুই ম্যাগজিন

শুভ হত্যার ১১ দিন পার। "ফরেনসিকে" তিন রাউন্ড গুলির খোসা, পিস্তল দুই ম্যাগজিন। সেদিন পরপর তিন রাউন্ড গুলি হয়েছিল। এর একটি গুলি শুভর বক্ষ ভেদ করে। পুলিশে চৌকষ একটি বাহিনী হত্যাকারীকে চিহ্নিতর জন্য চেষ্টা করে যাচ্ছে।
 
ওই দিন শুভকে লক্ষ্য করে কে বা কার  গুলি করেছিল? তা সঠিক তদন্তে বের হয়ে আসবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলার এসপি সাঈদুর রহমান।

অন্যদিকে, পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ হত্যার ১১ দিন অতিবাহিত হলেও  উল্লেখ যোগ্য নেই কোন অগ্রগতি। এ অবদি পুলিশ অভিযুক্ত আওয়ামী লীগের বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক ও শংকরপাশা ইউনিয়নের ইউপি নির্বচনের আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী মোঃ নাছির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেপ্তার করে। তদেরকে দফায় দফায় জিঞ্জাসা করলেও মৃখ খুলছেন না কেউই।

অন্যদিকে  নাসিরে কাছ থেকে জব্দকৃত পিস্তলটির  "ফরেনসিক" পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া ও তিনটি গুলির খোসা,১০ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনও পরীক্ষার জন্য ও পাঠানো হয়েছে।

জানাযায়, গত ৭ নভেম্বর ফয়সাল মাহাবুব শুভ দলীয় নেতা কর্মীদের সাথে নৌকা প্রতীকের প্রচারণায় যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে।

সেখান থেকে ফেরার পথে মল্লিক বাড়ি বাসস্ট্যান্ডে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের সাথে নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শুভ। এরপর তাকে সেখান থেকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই গত ১৫ নভেম্বর রাতে মারা যায় শুভ।  

শুভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ওই দিন রাতেই পুলিশ নৌকার বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বর সহ ১০ জনকে আটক করে। পরের দিন ৮ নভেম্বর নৌাকা প্রতীকের প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের ভাই মোঃ মোজাম্মেল হোসেন মল্লিক তপন বাদী হয়ে নাছির সহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০-১৩০ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় প্রধান আসামি করা হয় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাতুব্বরকে।

অন্যদিকে শুভর খুনীদের বিচারের দাবীতে পিরোজপুরে একের পর এক প্রতিবাদ ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন।

পিরোজপুর জেলার এসপি সাঈদুর রহমান আমাদের সময়.কমকে বলেন, বিশেষ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত চলছে। আসল খুনীকে চিহ্নিত করতে বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে। আশাকরি খুব অলপ সময়ের মধ্যে আসল হত্যকারীদের আইনের আওতায় আনতে পারবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status