ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আজব অভিযোগ নিয়ে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 10:55 AM
সর্বশেষ আপডেট: Sunday, 28 November, 2021, 10:57 AM

আজব অভিযোগ নিয়ে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র (ভিডিও)

আজব অভিযোগ নিয়ে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র (ভিডিও)

থানায় তো প্রতিদিনই নানা বয়সী মানুষ আসে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে। কিন্তু প্রাইমারি স্কুলের এক ছাত্র যে অভিযোগ নিয়ে থানায় এসেছে তাতে পুলিশ সদস্যরা একদম অবাক হয়ে গেছেন।

শুক্রবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের পেন্সিল তার এক সহপাঠী নিয়ে আর ফেরত দেয়নি। বিচার পেতে রীতিমতো থানায় গিয়ে পুলিশে অভিযোগ করেছে ওই ছাত্র।  এমনকি এই নিয়ে থানায় মামলাও করেতে চেয়েছে সে!

ভারতের অন্ধ্র প্রদেশের  কুর্নুল জেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একদল খুদে শিক্ষার্থী পেন্সিল হারিয়ে থানায় এসে লিখিত অভিযোগ করতে চাইতে  দায়িত্বরত পুলিশ সদস্যরা তাজ্জব বনে যান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কুর্নুলের পেদাকাদুবুরু থানায় এক প্রাইমারি স্কুলের ছাত্র তার সহপাঠীদের সঙ্গে এসে পুলিশের কাছে তাদের ‘পেন্সিল সমস্যা’ সমাধান করে দেওয়ার অনুরোধ জানান।

ভিডিওতে দেখা গেছে, শিশুটি পুলিশের কাছে অভিযোগ করছে যে, তার এক সহপাঠী তার কাছ থেকে পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি। তখন পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন যে এ ব্যাপারে পুলিশ কী করবে। তখন ছেলেটি ঝটপট উত্তর দেয়, ওই সহপাঠীর বিরুদ্ধে একটা মামলা করা উচিত।  

ভিডিওতে পুলিশকে অবশ্য দুজনের মধ্যে মিটমাট করে দিতে দেখা যায়। ভিডিওর শেষে তাদের হাসিমুখে পরস্পরের সঙ্গে হাতও মেলাতে দেখা গেছে।

অন্ধ্র প্রদেশ পুলিশ তাদের টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে। টুইটারে পুুলিশ জানিয়েছে, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও প্রদেশের পুলিশকে বিশ্বাস করে। জনগণকে আস্থা ও ভরসা দেওয়ার ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও  দাবি করে পুলিশ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status