ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন সময় প্রিতিনিধি
প্রকাশ: Friday, 26 November, 2021, 10:20 AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান।

তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, তাসকিনের মতো নির্ভরযোগ্য চার খেলোয়াড় দলে নেই। সিনিয়রদের অনুপস্থিতিতে তারুণ্যনির্ভর একটি দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজকে চ্যালেঞ্জ হিসাবেই মানছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

টি ২০ বিশ্বকাপে ভরাডুবি ও এরপর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজ হারের হতাশা কাটিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান মুমিনুলরা। পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ভালো বোলিং এবং সেই সঙ্গে ভালো ব্যাটিং করতে হবে বলে জানালেন টাইগার অধিনায়ক।

চট্টগ্রামের মাঠ ব্যাটিং সহায়ক হতে পারে। তাই ব্যাটিং দিয়েই মূলত পাকিস্তানিদের ঘায়েল করতে চান তিনি। বোলারদের ওপরও রয়েছে আত্মবিশ্বাস। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status