ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনের ফিরোজ-মনির পরিষদের মনোনয়ন ক্রয়
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 25 November, 2021, 5:52 PM
সর্বশেষ আপডেট: Thursday, 25 November, 2021, 6:18 PM

সিরাজগঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনের ফিরোজ-মনির পরিষদের মনোনয়ন ক্রয়

সিরাজগঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনের ফিরোজ-মনির পরিষদের মনোনয়ন ক্রয়

আগামী ১০ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু (সিএনজি) মালিক সমিতির( রেজিঃ রাজ১১১০)কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ফিরোজ- মনির পরিষদের১২সদস্য কমিটির সদস্যগন নিজ নিজ পদের জন্য মনোনয়ন পত্র সংগঠনের এম, এ মতিন রোড়স্থ অস্থায়ী নির্বাচন কার্যালয় ২৪নভেম্বর বুধবার দুপুরে সংগ্রহ করেন।

 এসময় উক্ত নির্বাচনের চেয়ারম্যান হযরত আলী,সদস্য আব্দুল জব্বার খান (রতু ), জাকির হোসেন বাবু , আলহাজ্ব টুনু তালুকদারসহ পৌরসভার ১৫নং  ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুট্টো, ১৪নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির তিনবছর মেয়াদী কমিটির বিগত কমিটির নির্বাচিত সভাপতি ফিরোজ আলম ( দেওয়ালঘড়ি)ও সাধারন সম্পাদক মনির হোসেন (বালতি)মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এবারও বিপুল ভোটে আগামী ১০ডিসেম্বর২১ইংভোটের মাধ্যমে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

নির্বাচনে চেয়ারম্যান সূত্রে জানা যায় গত ২৩-২৪নভেম্বর ২১ইং মনোনয়নপত্র গ্রহণ, বাছাই ২৫নভেম্বর,প্রত্যাহার২৭নভেম্বর,প্রতীক বরাদ্দ ২৮নভেম্বর ও১০ডিসেম্বর২১ইং ভোট প্রদানের তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status