|
প্রকাশ হলো তারান্নুম আফরিন ও রিজভীর ডুয়েট গান
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রকাশ হলো তারান্নুম আফরিন ও রিজভীর ডুয়েট গান গানটি লিখেছেন এবং সুর করেছেন আলামিন ইসলাম। মিউজিক কম্পোজিশন করেছেন এহতেশাম লেনিন। গানের ভিডিওটিতে মডেল হয়েছেন ইমতু রাতিশ এবং আরিয়ানা জামান। ভিডিও পরিচালনা করেছেন রিজভী। সম্পূর্ণ মেলোডি ধাঁচের এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি গুনগুন করে গাইতে গিয়ে আমি বেশ তৃপ্তি পাই। কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছু দারুণ হয়েছে। আমার বিশ্বাস, শ্রোতা-দর্শকরা গানটি পছন্দ করবেন।’ তারান্নুম আফরিন বলেন, ‘গান নির্বাচনের ক্ষেত্রে আমি খুব সতর্ক থাকি। এ গানটি একবার শুনেই ভালো লেগে যায়। আমি আশাবাদী গানটি নিয়ে।’ গানটি প্রকাশ হয়েছে সান প্রডাকশন হাউজের ব্যানারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
