ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চন্দনের ‘কয়লা’য় বুবলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 12:18 PM

চন্দনের ‘কয়লা’য় বুবলী

চন্দনের ‘কয়লা’য় বুবলী

শবনম বুবলী বর্তমান প্রজন্মের জনপ্রিয় মুখ। তিনি দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন। এখন শাকিব খানের বলয় ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। অন্য নায়কদের বিপরীতে তাকে পর্দায় দেখা যাচ্ছে। এবার ‘কয়লা’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

এটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সাইফ চন্দন। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমায় বুবলীকে চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে। সাইফ চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি শুটিংও চলতি বছরে শুরু হবে।

সিনেমা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘প্রথমে সিনেমার গল্প বুবলীকে শোনানো হয়। তিনি গল্প ও চরিত্র শুনে আগ্রহ প্রকাশ করেন। এরই মধ্যে চুক্তিও করা হয়েছে তার সঙ্গে। আশা করছি সব মিলিয়ে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।’


বুবলী বলেন, ‘এই সিনেমার গল্পটি আমার কাছে দারুণ লেগেছে। আর তাই অভিনয় করতে রাজি হয়েছি। চরিত্রটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারলে দর্শক পছন্দ করবেন। আমি সেরা চেষ্টাটাই করব।’

যশোর সমীমান্তের কাছে একটি কয়লা খনির দখলদারিত্ব নিয়ে এই সিনেমার গল্প। যেখানে থাকবে মানুষের অন্তঃদহনের বিষয়ও। তাই এই চরিত্রের সঙ্গে বুবলী সবচেয়ে মানানসই হবে বলে জানান নির্মাতা। খুব শিগগিরই ‘কয়লা’র শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমার অন্য চরিত্রগুলোও খুব দ্র’তই চূড়ান্ত করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status