ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সেমিতে কবে কে কার মুখোমুখি হবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 11:52 AM

সেমিতে কবে কে কার মুখোমুখি হবে?

সেমিতে কবে কে কার মুখোমুখি হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এরই মধ্যে সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। রোববার নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচের ফলাফলে নির্ধারিত হয় সেমির চার দল। আবুধাবিতে রোববার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করে কিউই। এই জয়ের ফলে গ্রুপ-২ থেকে পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠল।

শেষ চারে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। আর ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে।

সেমিতে কোন দল কখন কোথায় খেলবে?
নক আউট রাউন্ডে ১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল আবুধাবিতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সুপার টুয়েলভে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড খেলবে।

পরের দিন ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে রাত ৮টায় শুরু হবে। সুপার টুয়েলভে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তান এ দিন মুখোমুখি হবে গ্রুপ-১ রানার্সআপ অস্ট্রেলিয়ার সাথে।

ফাইনাল : সেমিতে পাকিস্তান বিজয়ী হলে ১৪ নভেম্বর দুবাইয়ে রাত ৮টায় মুখোমুখি হবে প্রতিপক্ষ ইংল্যান্ড/নিউজিল্যান্ডের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status