ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিবির প্রস্তাবে তামিমের না, ডমিঙ্গো যেন গলার কাটা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 11:49 AM

বিসিবির প্রস্তাবে তামিমের না, ডমিঙ্গো যেন গলার কাটা

বিসিবির প্রস্তাবে তামিমের না, ডমিঙ্গো যেন গলার কাটা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর চলছে আলোচনা সমালোচনা। টিম নিয়ে চলছে অনুসন্ধান। বোর্ড কর্তারা বুঝে উঠতে পারছেন না কোনদিক দিয়ে এগুবেন তারা। বিসিবি প্রধান নাজমুল হাসান কথা বলছেন বোর্ড পরিচালক ও নির্বাচকদের সাথে। নিজ বাসায় শুক্রবার বিকেলে বোর্ড প্রধান কথাও বলেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের সাথেও।

এরই মধ্যে টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদে থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এমন খবর পাওয়া গেছে বিসিবি সূত্রে। নতুন অধিনায়ক হিসেবে তামিমকে প্রস্তাব দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। তামিম সে প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন। পরামর্শ দিয়েছেন নতুনদের সমন্বয়ে সব কিছু ভাবতে।

সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও এখনকার ওয়ানডে অধিনায়ক তামিমের সাথে কী কথা হয়েছে নাজমুল হাসান পাপনের? এ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘তাদের মধ্যে একান্তে কথা হয়েছে। কী কথা হয়েছে, আমরা আসলে এখনও তেমন কিছু জানি না। বোর্ড প্রধান দেশের বাইরে গেছেন, ফেরার পর হয়তো এটা নিয়ে কথা বলবেন। তবে ওরা অনেক অভিজ্ঞ, অনেক কিছু জানে। ওদের কথাকে নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে।’

এদিকে হেড কোচ ডমিঙ্গোকে নিয়েও বিসিবি আছে ফ্যাসাদে। নতুন করে দুই বছরের চুক্তি হয়েছে তার সাথে। এক বছরের মধ্যে তাকে আবার ছাটাইও করা যাবে না। করলে দিতে হবে ক্ষতিপূরুণ। ডমিঙ্গোর জন্যও তাই। সে যদি এক বছরের মধ্যে চলে যেতে চায়, গুণতে হবে জরিমানা।

তবে ডমিঙ্গোর বিকল্পও ভাবছে বিসিবি। দরকার হলে ক্ষতিপূরুণ দিয়ে হলেও রদবদল করতে চায় বোর্ড। সে ক্ষেত্রে বিসিবির চোখ সাবেক বাংলাদেশের কোচ শ্রীলঙ্কার চন্দিকা হাতুরাসিংহের দিকে। এক পরিচালকের দাবি, হাথুরুসিংহের জন্য আগামী আগস্টট পর্যন্ত অপেক্ষা করবে বোর্ড। ডমিঙ্গোকে সেই সময় পর্যন্ত রাখা হতে পারে কিংবা আগেই বাদ দিয়ে ভারপ্রাপ্ত কাউকে দিয়ে কিছুদিন কাজ চালানো হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status