ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়ে স্ত্রীর আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 11:45 AM

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়ে স্ত্রীর আকুতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিকেটার মোশাররফ রুবেল, দোয়া চেয়ে স্ত্রীর আকুতি

‘আমি বা আমার স্বামী যদি কোনো দিন ভালো কিছু করে থাকি, যদি আপনাদের মনে আমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তবে একবার হলেও সৃষ্টিকর্তার কাছে তার জন্য হাত তুলবেন। আমরা জানা-অজানায় কখনও যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি তবে আমাদের ক্ষমা করবেন। আল্লাহ নিশ্চই আমাদের দুধের সন্তানকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করবেন না…। আল্লাহ মহান।’ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ক্রিকেটার মোশাররফ রুবেলের স্ত্রী চৈতী ফারহানা রূপা রোববার (৭ নভেম্বর) নিজের ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন। আরটিভি

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার রুবেল। দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারে সঙ্গে লড়াই করছেন তিনি। সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় সাড়ে নয়টায় জরুরি অস্ত্রোপচার করা হবে তার।

গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল ৩৯ বছর বয়সী রুবেলকে। কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে পানি চলে এসেছে খন্দকার মোশাররফ হোসেন রুবেলের। উচ্চতর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে চেন্নাই যান। অ্যাপোলো পর্টোন ক্যানসার সেন্টারে গিয়ে যানতে পারেন টিউমারটি আরও ভয়ংকর হয়ে ওঠে। তার দেহের এক অংশ প্যারালাইসিস হয়ে গেছে।

রুবেলের সঙ্গে আড়াই বছরের ছেলে সন্তানকে নিয়ে স্ত্রী চেন্নাই গেছেন।

‘সোমবার সকালে ভাইয়ার ইমারজেন্সি অপারেশন করা হবে। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি।’

বাংলাদাশের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবেল। নামের পাশে চারটি উইকেটও রয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৩৯২ উইকেট তুলেছেন। ১০৪ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১২০টি উইকেট আদায় করেন। ৫৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৬০ উইকেট শিকার করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status