ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের ব্যাটিং দেখে সানিয়া মির্জার হাততালি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 10:56 AM

পাকিস্তানের ব্যাটিং দেখে সানিয়া মির্জার হাততালি

পাকিস্তানের ব্যাটিং দেখে সানিয়া মির্জার হাততালি

পাকিস্তানের ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের খেলা দেখে গ্যালারিতে বসেই হাততালি দেন তার স্ত্রী ভারতের মেয়ে সানিয়া মির্জা।

রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৪১তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান।

এ দিন মোহাম্মদ রিজওয়ান, ফখর জামানরা প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। তবে উইকেটে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক বাবর আজম, দুই বুড়ো শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

বাবর আজম ৪৭ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৬৬ রান করে আউট হন। ১৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩১ রান করে ফেরেন ৪১ বছর বয়সী সাবেক  অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
ইনিংসের একেবারে শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিক।  ৪০ বছর ছুঁই ছুঁই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জামাই বল মাটিতেই ফেলতে দেননি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন। তার ৫৪ রানের বিধ্বংসী ইনিংসটি একটি চার ও ৬টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো।

শোয়েব মালিক যখন একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন তখন গ্যালারিতে বসে তাকে অভিনন্দন জানান স্ত্রী সানিয়া মির্জা।  বাবর আজম, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ঝড়ো ব্যাটিংয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status