ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
আইপিএলে দল কেনার দৌড়ে রণবীর-দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 1:51 PM

আইপিএলে দল কেনার দৌড়ে রণবীর-দীপিকা

আইপিএলে দল কেনার দৌড়ে রণবীর-দীপিকা

আইপিএলে দল কিনতে এবার আগ্রহ প্রকাশ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে কোনও এক শিল্পপতির সঙ্গে মিলে আইপিএলের দল কেনার দরপত্র জমা দেবেন এই তারকা দম্পতি।

ক্রিকেট এবং বলিউডের মেলবন্ধন নতুন নয়। তারকা ক্রিকেটারদের সঙ্গে বলিউড নায়িকাদের সম্পর্কে জড়িয়ে যাওয়ার অনেক ঘটনা রয়েছে। ২০০৮ সালে আইপিএল আবার নতুন করে ক্রীড়া এবং বিনোদন জগৎকে মিলিয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পা শেট্টিরা। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছেন রণবীর-দীপিকার নাম।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আইপিএলের মাধ্যমে ক্রিকেট ব্যবসায় নামতে আগ্রহী বলিউডের তারকা জুটি। শোনা যাচ্ছে দরপত্র তুলেও ফেলেছেন। জমা দেবেন কি না সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, এর আগে ম্যাণোচেস্টার ইউনাইটেডের গ্লেজার পরিবার আইপিএলের দল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তবে নতুন দুইটি দল কোন কোন শহর থেকে নেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তাই ক্রিকেট মহলে জোর জল্পনা-কল্পনা চলছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র অনুযায়ী, আইপিএলের নতুন দল পাওয়ার ব্যাপারে এগিয়ে আহমেদাবাদ এবং লক্ষ্ণৌ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status