ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
বক্তব্যের সময় অতিথিরা গল্প করায় মন্ত্রীর মঞ্চত্যাগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 11:53 AM
সর্বশেষ আপডেট: Saturday, 23 October, 2021, 11:57 AM

বক্তব্যের সময় অতিথিরা গল্প করায় মন্ত্রীর মঞ্চত্যাগ

বক্তব্যের সময় অতিথিরা গল্প করায় মন্ত্রীর মঞ্চত্যাগ

অনুষ্ঠানে বক্তব্য দানকালে মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলতে থাকায় বিরক্ত হয়ে মঞ্চ থেকে নেমে চলে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম। এ সময় মন্ত্রীকে চলে না যাওয়ার জন্য পৌর মেয়র অনুরোধ করলেও তা কানে তোলেননি মন্ত্রী। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এদিন মঞ্চে বক্তব্য শুরু করে এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসে উন্নত রাষ্ট্রের কাতারে যাচ্ছি। একশ্রেণির মানুষ এ উন্নয়নকে ভালো চোখে দেখছেন না। সে সময় মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। বিষয়টিতে বিরক্ত হয়ে বক্তব্য বন্ধ করে মঞ্চ ছেড়ে চলে যান মন্ত্রী।

এ বিষয়ে সেসময় মঞ্চে থাকা সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, মঞ্চে বিশৃঙ্খলা দেখে হয়তো মন্ত্রী ক্ষুব্ধ হতে পারেন। এ নিয়ে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

অনুষ্ঠানে আফিকা আক্তার জাহান বেবীর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status