ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
শ্রমিক ও পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়ার দুয়ার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 11:34 AM

শ্রমিক ও পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়ার দুয়ার

শ্রমিক ও পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়ার দুয়ার

করোনা মহামারির কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।

মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছেন।

এদিকে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মালয়েশিয়া সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এ বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।

জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে। মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলতে যাচ্ছে। এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০ হাজার ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status