ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বার্জারের সাথে নুসরাত ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 7:54 PM

বার্জারের সাথে নুসরাত ফারিয়া

বার্জারের সাথে নুসরাত ফারিয়া

দেশের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া সম্প্রতি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুটিবদ্ধ হয়েছেন দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) সাথে। এ উদ্দেশ্যে সম্প্রতি উভয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, এই প্রখ্যাত অভিনেত্রী আগামী দুই বছরের জন্য বার্জারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন এবং অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন। 


এ কে এম সাদেক নাওয়াজ, জেনারেল ম্যানেজার, মার্কেটিং, বার্জার, সাইদ শরীফ রাসেল, ক্যাটাগরি ম্যানেজার, মার্কেটিং, বার্জার, আহমেদ নাজিব রহমান, ব্র্যান্ড ম্যানেজার, মার্কেটিং, বার্জার, সাব্বির আহমাদ, হেড প্রজেক্টস, প্রোলিংক্স এক্সপেরিয়েন্স জোন, বার্জার; রোমিম রায়হান, কো-ফাউন্ডার, ঢাকা টকিজ; এবং নুসরাত ফারিয়া নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ৎ


এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, “বার্জার নিঃসন্দেহে দেশের জনপ্রিয়তম ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। আশা করছি সামনে বার্জারের সাথে বেশকিছু ভালো কাজ করার সুযোগ আসবে এবং ভক্ত ও ক্রেতাদেরকে চমকপ্রদ কিছু ক্যাম্পেইন আমরা উপহার দিতে পারব।”


“নুসরাত ফারিয়ার মত বহুমুখী প্রতিভার অধিকারী একজন অভিনেত্রীর সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত” বলেন, বিপিবিএল’র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নাওয়াজ। “বার্জার যেমনভাবে মানুষের জীবনকে রাঙিয়ে তোলে, এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের ক্রেতা ও ভক্তদেরকে ঠিক তেমন কিছু রঙিন মুহুর্ত আমরা উপহার দেয়ার আশা করছি।”


বার্জার ও নুসরাত ফারিয়ার এই চুক্তি আগামীতে বার্জারের সকল ভোক্তাকেন্দ্রিক কার্যক্রমে এক নতুন মাত্রা যুক্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


উল্লেখ্য যে, বার্জার পেইন্টস বাংলাদেশ যাত্রা শুরু করে ১৯৭০ সালে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকায়। সারাদেশব্যাপী বার্জারের ১৪ টি সেলস ডিপো, ১৬ টি এক্সপেরিয়েন্স জোন রয়েছে। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশে প্রায় ১০০০ মানুষ কর্মরত আছেন এবং সারাদেশব্যাপী প্রতিষ্ঠানটির ৩০০০ হাজারেরও বেশি ডিলার রয়েছে। রং শিল্পে প্রতিষ্ঠানটির ২৫০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। রং সংশ্লিষ্ট পণ্যের বৈচিত্যতা এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ রং কোম্পানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুণগত মানের পণ্য উৎপাদন এবং গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status