ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সবুজ ধারা প্রপার্টিজের বর্ষপূর্তি অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 7:30 PM

সবুজ ধারা প্রপার্টিজের বর্ষপূর্তি অনুষ্ঠিত

সবুজ ধারা প্রপার্টিজের বর্ষপূর্তি অনুষ্ঠিত

গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সফলভাবে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর ধানমন্ডিতে দ্যা বাফেট স্টোরিস এ অনুষ্ঠিত হলো সবুজ ধারা প্রপার্টিজ লিঃ এর বর্ষপূর্তি অনুষ্ঠান। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ ধারা প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম কায়কোবাদ, চেয়ারম্যান আকলিমা নাসরিন লাইজু, নির্বাহী পরিচালক এম. এ হালিম, পরিচালক (ল্যান্ড ডেভেলপমেন্ট)  মোঃ শাহজাহান হাওলাদার, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) এ. কে এম আলম, পরিচালক হাজী মোঃ বাতেন, পরিচালক মোঃ মোকলেসুর রহমান সহ কোম্পানির সকল বিক্রয় কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 


উক্ত অনুষ্ঠানের শুরুতেই  শুভেচ্ছা বক্তব্য রাখেন সবুজ ধারা প্রপার্টিজ লিঃ এর নির্বাহী পরিচালক এম. এ হালিম তার বক্তব্যে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তার বক্তব্যের পর পরই সকলের উপস্থিতিতে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং কোম্পানির সম্মানিত গ্রাহকদের ফুল দিয়ে বরন করে নেন।  অতঃপর এক্সিকিউটিভ ডিরেক্টর এম. এ হালিম সকলের সামনে বিগত দিনের কার্যক্রম ও ভবিষৎ করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন । 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব জনাব তৌহিদুর রহমান খান ও প্রফেসর বাকী বিল্লাহ । পরিচালক মোঃ শাহজাহান হাওলাদার ও এ. কে এম আলম সংক্ষিপ্ত ভাবে প্রজেক্টের উন্নয়ন ও ক্রেতাদের মাঝে সবুজ ধারা সিটি এর প্লট ডিসেম্বর,২০২৭ ইং মাসের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়া চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন ঢাকার আমিন বাজারে সবুজ ধারা সিটিকে একটি মডেল সিটি হিসেবে বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেন। 


সমাপনী বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম কায়কোবাদ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চেয়ারম্যান আকলিমা নাসরিন লাইজু সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status