ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
অবশেষে নায়িকাকে মুক্ত করলেন নায়ক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 11:33 AM

অবশেষে নায়িকাকে মুক্ত করলেন নায়ক

অবশেষে নায়িকাকে মুক্ত করলেন নায়ক

চিত্রনায়িকা পরীমনির মামলায় আদালতে তার পক্ষের আইনজীবীদের মধ্যে রয়েছেন ঢালিউডের একজন অভিনয়শিল্পী। তিনি আমান রেজা। অবশেষে এই নায়ক আইনি লড়াইয়ের মাধ্যমে চিত্রনায়িকা পরীমনিকে মুক্ত করলেন।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এদিন পরীমনির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। আইনজীবী মুজিবুর রহমানের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম অভিনয়শিল্পী ও আইনজীবী আমান রেজা।

আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়ক তো নায়িকার পাশে দাঁড়াবেই। আমি শুধু পরীমনি নয়, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি। আমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটাও পরিচালনা করে।

পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমান রেজা। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি।

আমান রেজা ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা একজন ব্যবসায়ী। মা অবসরপ্রাপ্ত একজন জেলা জজ। ২০০৮ ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর থেকেই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status