|
৬ বগি নিয়ে উত্তরা থেকে মিরপুর ঘুরল মেট্রোরেল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৬ বগি নিয়ে উত্তরা থেকে মিরপুর ঘুরল মেট্রোরেল প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এদিন ঢাকায় স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে নগরবাসী আশাবাদী হয়ে উঠেছেন। অনেককে উচ্ছ্বাস করতে দেখা গেছে। অনেকেই বলেছেন, তারা দীর্ঘদিন ধরে মেট্রো রেল চলাচলের এ দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন। ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
