বান্ধবীর জন্মদিনে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 August, 2021, 5:34 PM
বান্ধবীর জন্মদিনে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী
নোয়াখালীল সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে মামলা করেছেন ভুক্তভোগী।
এর আগে, শুক্রবার (২০ আগস্ট) রাতে ওই উপজেলার কাদরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, শুক্রবার রাত ৯টার দিকে তিনি বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে তার বাড়িতে যান। কেক কাটার পর স্থানীয় সন্ত্রাসী ফরহাদের নেতৃত্বে ৫-৭ জন লোক ওই বাড়িতে আসে। এরপর তারা অনৈতিক সম্পর্কের অজুহাতে তাকে তুলে ফরহাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। এক পর্যায়ে রাজনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে। কিছুক্ষণ পর ফরহাদের কাছে কল এলে সন্ত্রাসীরা রাজনকে ছেড়ে দেয় কিন্তু ওই গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ঘরের দরজা বন্ধ করে ফরহাদ তাকে ধর্ষণ করে। ওই সময় তার সঙ্গীরা বাইরে পাহারা দেয়।