ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে মাছের পোনা অবমুক্ত
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ: Monday, 23 August, 2021, 12:29 PM

ফুলবাড়ীতে মাছের পোনা অবমুক্ত

ফুলবাড়ীতে মাছের পোনা অবমুক্ত

নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের পুকুরে  আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 


উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ।


উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান, মৎস্য অধিদপ্তরাধিন রাজস্ব অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ পালন করা হবে।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status