ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
চার জেলায় ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 30 July, 2021, 11:16 AM

চার জেলায় ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু

চার জেলায় ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু

রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ ও চট্টগ্রামে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ জন ও চট্টগ্রামে ৯ জন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গে ছয়জন মারা গেছেন। আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান। তিনি বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহী জেলার ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও নওগাঁর তিনজন ছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর চারজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’

চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫৮। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৬৬ জনের। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ২১৭। আজ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status