ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পানিতে চুবিয়ে মেরে ফেলল কলেজছাত্রকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 9:19 PM

পানিতে চুবিয়ে মেরে ফেলল কলেজছাত্রকে

পানিতে চুবিয়ে মেরে ফেলল কলেজছাত্রকে

কক্সবাজার সদরের খুরুশকুলে নুরুল হক লালু (১৯) নামের এক কলেজছাত্রকে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টার দিকে খুরুশকুলের পেঁচারঘোনা খাম্বারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক লালু খুরুশকুল ইউনিয়নের মধ্যম ডেইলপাড়ার মনিরুল হকের ছেলে। তিনি রামু কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি ইজিবাইক গ্যারেজে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খুরুশকুলের পেঁচারঘোনা হাম্বারগোড়া এলাকায় গ্যারেজে কাজ শেষে ইজিবাইকযোগে (টমটম) রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন নুরুল হক। এ সময় টমটমের গতিরোধ করে তার মুখ বেঁধে পার্শ্ববর্তী একটি ফাঁকা মাঠে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে জোরপূর্বক তাকে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় টমটমচালকসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতের চিহ্নিত করে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কী কারণে কলেজছাত্র নুরুল হককে হত্যা করেছে তাও তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status