ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
৯ হাজার ইয়াবা সৌদিতে পাচার করতে গিয়ে ধরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 4:24 PM

৯ হাজার ইয়াবা সৌদিতে পাচার করতে গিয়ে ধরা

৯ হাজার ইয়াবা সৌদিতে পাচার করতে গিয়ে ধরা

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার ইয়াবা বড়িসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিলেন বলে জানায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বুধবার সকাল ছয়টার দিকে ওই যাত্রীকে আটক করে এপিবিএন। আটক যাত্রীর নাম সাদ্দাম হোসেন।

বিমানবন্দরে কর্মরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে আটক করা হয়। তাঁর লাগেজে ৮ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তা জব্দ করে তাঁকে আটক করা হয়।

জিয়াউল হক জানান, সাদ্দামের লাগেজের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বড়িগুলো লুকানো ছিল। সাদ্দাম প্রথমে অস্বীকার করেন। কিন্তু পরে তল্লাশিতে ইয়াবা ধরা পড়ে।

জিয়াউল হক বলেন, ওমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সকালে সাদ্দামের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিলেন তিনি।

এপিবিএন জানায়, সাদ্দামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে এই ইয়াবাগুলো সংগ্রহ করেন। সৌদি আরবের দাম্মামের এক ব্যক্তির কাছে ইয়াবাগুলো তাঁর পৌঁছে দেওয়ার কথা ছিল।

সাদ্দামকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানায় এপিবিএন। তারা আরও জানায়, মাদক কারবারের অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status