ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
২৪ ঘণ্টায় আরো ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 9:00 PM

২৪ ঘণ্টায় আরো ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় আরো ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪২ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ও একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫০৯ জনে। মোট রোগীর মধ্যে ৫০০ জনই রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি নয়জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট এক হাজার ৯৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৩৩ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status